আমাদের ওয়েবসাইটের কার্যক্রম চলমান * Our Website is one going............  |  

প্রধান উপদেষ্টা

Picture

ড. শেখ ফজলুল করিম সেলিম মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ- ০২

সাবেক মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিস্মরণীয় একটি নাম, একটি ইতিহাস, একটি জাতির মুক্তির দূত, একটি নব সূর্যের অভ্যুদয়- যার আলোকে আলোকিত গোটা বিশ্ব, যার জন্মে ধন্য বাংলাদেশ। বাঙ্গালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তিদাতা, বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাজী লালমিয়া সিটি কলেজ এতদঅঞ্চল তথা বাংলাদেশের মধ্যে অন্যতম স্বীকৃত একটি আদর্শ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটি পড়ালেখায়, মুক্তিযুদ্ধের চেতনায় এবং দেশমাতৃকার সেবায় উজ্জীবিত প্রাণ তৈরীতে নিরলস প্রচেষ্টা চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমার প্রত্যাশা হাজী লালমিয় সিটি কলেজের ন্যায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি নিয়মানুবর্তীতা, নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেম সম্পর্কে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেয়া উচিৎ। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় আমি গোপালগঞ্জবাসী তথা সকলের প্রতি আহবান জানাই সার্বিক সহযোগিতা করার- যদিও আমি জানি আপনারা সকলেই সহযোগিতা করে চলেছেন। শিক্ষার উন্নয়নে, জাতির কল্যাণে আমরা সবসময়ই নিবেদিত- মাননীয় প্রধামন্ত্রী মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার এই নীতিতে আমরা দৃঢ় বিশ্বাস

করি। আমি আমার প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলব, দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্বের বিরোধীতাকারীরা সক্রিয়ভাবে প্রতিনিয়ত ষড়যন্ত্রের জালবুনে চলেছে, তাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষা বিস্তারে এবং দেশের উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর সকল কর্মকান্ডে তোমরা নিজেদেরকে নিয়োজিত রাখবে। আর সে কাজটি তোমাদের জন্য সহজ হবে যখন তোমরা নিজেদেরকে পড়ালেখার মাধ্যমে সঠিকভাবে তৈরী করতে পারবে। আর সে লক্ষ্যে তোমাদের কঠোর অধ্যাবসায় এবং জ্ঞনার্জনের মাধ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমাদের প্রতি আমাদের সার্বিক সহযোগিতার হাত সর্বদা প্রসারিত থাকবে।

পরিশেষে আমি হাজী লালমিয়া সিটি কলেজের চলমান অগ্রগতিতে বিশেষ ভূমিব রাখার জন্য কলেজের বর্তমান সভাপতি, সুযোগ্য অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাসসহ কলে গভর্ণিং বডির সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কলেজটি উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

 

(ড. শেখ ফজলুল করিম সেলিম)

মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-২ ও

সাবেক মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণাল

এবং প্রধান উপদেষ্টা হাজী লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ